1 Answers

কুবির মাঝির সাথে পাঠ্যবইয়ের শুক সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল কায়েছে। অনেক দিন আগের কথা, বারাণসীর ব্রহ্মদত্ত রাজার সময়ে হিমবন্ত প্রদেশে বোধিসত্ত্ব শুক পাখিরূপে জন্মগ্রহণ করেন। বোধিসত্ত্ব শুকের ছিল একটি পুত্র সন্তান। বয়স বাড়ার সাথে সাথে বোধিসত্ত্ব সুখ ও তাঁর স্ত্রীর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেল। মা-বাবাকে বাসায় রেখে শুক সন্তান খাবারের খোঁজে যেত। সে একদিন সমুদ্রবেষ্টিত সবুজ দ্বীপ থেকে পাকা রসালো সোনার মতো রঙের আম নিয়ে আসলে বোধিসত্ত্ব শুক তাকে বলল, দেখ বাবা ঐ দ্বীপে আর যেও না। ঐখানে গেলে কেউ ফিরে আসে না। কিন্তু উদ্দীপকের কুবির মাঝির মতো শুক সন্তানও মা-বাবার উপদেশ শুনতো না। সে লোভে পড়ে সমুদ্রবেষ্টিত। সবুজ দ্বীপের আমবনে আমের রস খেতে যেত।

6 views

Related Questions