1 Answers
উদ্দীপকের মেয়েটির স্বভাব-বৈশিষ্ট্য 'মমতাদি' গল্পের মমতাদির কথা কম বলার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদ্যশ্যপূর্ণ।
অন্যের বাড়িতে যারা গৃহকর্মে সহায়তা করে তাদেরকে গৃহকর্মী বলে। নিতান্ত অভাবে পড়েই তারা অন্যের বাড়িতে কাজ নেয়। গৃহকর্মী হলেও তারা আত্মমর্যাদাসম্পন্ন মানুষ।
উদ্দীপকে গৃহকর্মে নিয়োজিত একটি মেয়ের প্রতিদিনের কর্মকান্ডের বর্ণনা করা হয়েছে। করুণ চাহনির এ মেয়েটি আপন মনে গৃহকর্তার ঘরের সব কাজ করে। রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার, সকালের চা-নাশতা দেওয়াসহ বিভিন্ন কাজ সে নীরবে করে যায়; মুখ ফুটে কিছুই বলে না। কিছু জানতে চাইলে ঘাড় দুলিয়ে, মাথা নেড়ে কিংবা চোখের ইশারায় বুঝিয়ে দেয়। এভাবে কথা বলতে না চাওয়ার বিষয়টি 'মমতাদি' গল্পের মমতাদির স্বভাব-বৈশিষ্ট্যকে নির্দেশ করে। মমতাদিও নীরবে সব কাজ করে দিত। একান্ত প্রয়োজন ছাড়া কারও সঙ্গে কথা বলত না। এ কারণে লেখক তাকে 'ছায়াময়ী মানবী' বলে অভিহিত করেছেন। মমতাদি কম কথা বলে বাড়ির সব কাজ অত্যন্ত সুন্দরভাবে করে দিয়েছে। এ দিকটি উদ্দীপকের মেয়েটির কাজের মাধ্যমে বাড়ির শ্রী পালট দেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে উদ্দীপকের মেয়েটির স্বভাব-বৈশিষ্ট্য 'মমতাদি' গল্পের মমতাদির চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।