1 Answers
গৃহকর্মীর প্রতি অত্যাচারের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'মমতাদি' গল্পের বৈসাদৃশ্য রয়েছে।
জীবনধারণের তাগিদে অনেক সময় মানুষের অন্যের বাড়িতে কাজ করতে হয়। অভাবে পড়ে অনেকটা বাধ্য হয়েই মানুষ অন্যের বাড়িতে কাজ করে। তবে এক্ষেত্রে সব গৃহকর্মীই সমান ব্যবহার পায় না।
উদ্দীপকের আদুরি ঢাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করত। বাড়ির লোকজন তাকে মনিকা নামে ডাকলেও ওই বাড়ির মেয়েটি তাকে নানাভাবে নির্যাতন করত। ব্লেড দিয়ে তার শরীর কেটে দিয়েছে। কিন্তু 'মমতাদি' গল্পে গৃহকর্মীর প্রতি ভিন্ন আচরণ দেখতে পাওয়া যায়। জীবনের প্রয়োজনে লেখকদের বাড়িতে কাজ করতে আসা মমতাদি গৃহকর্ত্রীর কাছ থেকে সম্মান ও ভালো ব্যবহার পেয়েছে। বাড়ির লোকজন তাকে তাদের পরিবারেরই একজন হিসেবে ভেবেছে। একজন মানুষ হিসেবে যতটুকু সম্মান, সহমর্মিতা পাওয়া প্রয়োজন তার সবটুকু মমতাদি তাদের কাছ থেকে পেয়েছে। তাই বলা যায়, 'মমতাদি' গল্পের মমতাদি গৃহকর্ত্রীর বাড়ির লোকজনের কাছ থেকে যে ব্যবহার পেয়েছে তা উদ্দীপকের আদুরির প্রতি আচরণের সঙ্গে গল্পের বৈসাদৃশ্য রয়েছে।