1 Answers

উদ্দীপকের প্রতুলের সঙ্গে 'অভাগীর স্বর্গ' গল্পের কাঙালীর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিচে তুলে ধরা হলো- 

ধর্ম-জাতভেদ করে সমাজের উচ্চশ্রেণি নিম্নশ্রেণির লোকদের ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চালায়। তারা নিজেদের স্বার্থকেই বড় করে দেখে। অনেক সময় নিগৃহীতরা কষ্ট-যন্ত্রণা সহ্য করতে না পেরে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।

'অভাগীর স্বর্গ' গল্পে কাঙালী নিতান্ত অসহায় ও মাতৃহারা এক কিশোর। মায়ের মৃত্যুর পর জগৎ-সংসারে তাকে প্রতিনিয়ত বিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কাঙালী নিম্নবর্ণের হওয়ার কারণে সমাজপতিদের দ্বারা নানাভাবে নিগৃহীত হয়। উদ্দীপকের প্রতুলও কাঙালীর মতো খুব অল্প বয়সেই তার মাকে হারায়। মায়ের মৃত্যু এবং বাবার দ্বিতীয় বিয়ে প্রতুলের জীবনকে দুর্বিষহ করে তোলে। যার ফলে সে বাড়ি ছেড়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। মাকে হারানো এবং পরবর্তী সময়ে জীবনের বিরূপ অভিজ্ঞতায় কাঙালীর সঙ্গে প্রতুলের সাদৃশ্য বিদ্যমান। এ ক্ষেত্রে কাঙালী সামাজিক নিগ্রহের শিকার হলেও তার চরিত্রে কোনো নৈতিক বিপর্যয় ঘটেনি। অন্যদিকে প্রতুল জীবনের বিরূপ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে না পেরে অপরাধে জড়িত হয়। এখানেই কাঙালীর সঙ্গে প্রতুলের বৈসাদৃশ্য লক্ষণীয়।

5 views

Related Questions