1 Answers

"উদ্দীপকের কমলা 'অভাগীর স্বর্গ' গল্পের অভাগীর প্রতিরূপ হয়ে উঠেছে।"- মন্তব্যটি আংশিক সত্য।

মানুষ জীবনব্যাপী স্বপ্ন দেখে। জীবনে নানাকিছু প্রত্যাশা করে। সেই প্রত্যাশায় আপনজনদের স্নেহ-মমতা, শ্রদ্ধা, ভালোবাসা মুখ্য হয়ে ওঠে। জীবনের শেষ ইচ্ছা কারও পূরণ হয়, আবার কারও হয় না।

'অভাগীর স্বর্গ' গল্পে অভাগী স্বামী পরিত্যক্তা। একমাত্র সন্তান কাঙালীকে নিয়ে তার অভাব-অনটনের সংসার। তার মনে কেবল এক ক্ষুদ্র সুপ্ত বাসনা ছিল। শেষ বিদায়বেলায় সে স্বামীর পায়ের ধুলো এবং ছেলের হাতের আগুন নিয়ে স্বর্গে যেতে চেয়েছিল। অভাগীর স্বামী রসিক অভাগীর শেষ ইচ্ছেটুকু পূরণ করেছিল। উদ্দীপকের কমলা অভাগীর মতোই হতভাগী। স্বামী-সংসার থাকলেও সেই সংসারে সে সুখ-শান্তির মুখ দেখতে পায়নি। এমনকি মৃত্যুকালে তার সামান্য ইচ্ছেও স্বামীর কাছে গুরুত্ব পায়নি। এক্ষেত্রে অভাগীর স্বামী স্ত্রীর শেষ ইচ্ছেকে গুরুত্ব দিয়েছে।

উদ্দীপকের কমলা এবং 'অভাগীর স্বর্গ' গল্পের অভাগী দুজনই স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, উভয়ই সংসারে নিগৃহীত। কমলার জীবন থেকে মৃত্যু পর্যন্ত কোনো ইচ্ছাকেই তার স্বামী গুরুত্ব দেয়নি। তবে অভাগীর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। জীবন সায়াহ্নে সে স্বামীর পায়ের ধুলোর স্পর্শ পেয়েছে। তাই কমলার সঙ্গে অভাগীর একটি নির্দিষ্ট দিক থেকে মিল থাকলেও সার্বিক দিক বিবেচনায় কমলাকে অভাগীর সম্পূর্ণ প্রতিরূপ বলা যায় না।

5 views

Related Questions