1 Answers
উদ্দীপকে বীনা সম্প্রীতিহীন জীবনযাপন করছে। বীনার এ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সে নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে বলে আমার মনে হয়। নিচে এর সপক্ষে আমার মতামত আলোচনা করা হলো:
সমাজে বসবাস করা হচ্ছে মানুষের একটি মৌলিক মানবিক আকাঙ্ক্ষা। সহজাত বৈশিষ্ট্যের গুণেই মানুষ অনুভব করে যে, শুধু অন্যদের সঙ্গে বসবাস করার মাধ্যমেই সে অর্জন করে প্রকৃত মানবতাবোধ। তাই বন্ধুত্বের অভিজ্ঞতা লাভের আকাক্ষা প্রত্যেক ব্যক্তির হৃদয়ে খুবই তীব্র। মানুষ যখন একে অন্যের সাথে দায়িত্ব সহভাগিতা করে ও একযোগে কাজ করে, তখন মহৎ অনেক কিছুই সে অর্জন করতে পারে। বন্ধুত্বপূর্ণ জীবন আনে অদম্য কর্মস্পৃহা ও জীবনের প্রতি আগ্রহ। সম্প্রীতিপূর্ণ জীবনে মানুষ নিজের ব্যক্তিগত ও সামাজিক প্রয়োজনগুলো অনেকটাই মেটাতে সক্ষম হয় এবং অন্যের জীবনের প্রয়োজনগুলো মেটানোর ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে।
উদ্দীপকে বীনা মেধাবী শিক্ষার্থী হলেও সহপাঠীদের সঙ্গে চলাফেরা করে না। তার সুখ-দুঃখগুলো কারও সাথে সহভাগিতা করে না। এর ফলে সে নিঃসঙ্গ জীবনযাপন করবে। আর নিঃসঙ্গতা কষ্ট ও বেদনা বয়ে আনে। নিঃসঙ্গ জীবনে মানুষ অন্যদের কাছ থেকে দূরত্ব নিয়ে বাস করে সুখী হতে চায়; কিন্তু প্রকৃত সুখ তারা পায় না। এ ধরনের জীবনে বীনা একাকিত্ব, ব্যর্থতা ও উদ্দেশ্যহীনতা উপলব্ধি করবে। তার কাছে জীবনকে তুচ্ছ, অর্থহীন ও উদ্দেশ্যহীন মনে হবে। এর ফলে সে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। তাই বলা যায়, বীনা তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে নিঃসঙ্গ, অসুস্থ, একাকিত্ব ও. উদ্দেশ্যহীন জীবনযাপন করবে।
মূলকথা: সম্প্রীতিহীন জীবনে সুখী হওয়া যায় না।