1 Answers
হ্যাঁ, আমি মনে করি, আনোয়ার বর্ষাকাল থেকে শীতকালে ছুটি ভোগ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে।
জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে বর্ষাকাল। এসময় দেশে অধিক বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া উষ্ণ থাকে। কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে শীতকাল। উদ্দীপকের আনোয়ার বর্ষাকালে না এসে শীতকালে দেশে' আসতে চেয়েছিল। তাই সে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছুটি চেয়েছিল। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় বাংলাদেশে এর রশ্মি তির্যকভাবে পড়ে এবং উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। শীতকালীন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে ২৯ ডিগ্রি সে. ও ১১ ডিগ্রি সে.। জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস। এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সে.। এসময়ে দক্ষিণে সমুদ্র উপকূল হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কম হয়ে থাকে। সমতাপ রেখাগুলো অনেকটা সোজা হয়ে পূর্ব-পশ্চিমে অবস্থান করে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চট্টগ্রামে প্রায় ২০ ডিগ্রি, নোয়াখালীতে ১৯.৪ ডিগ্রি, ঢাকায় ১৮.৩ ডিগ্রি, বগুড়ায় ১৭.৭ ডিগ্রি এবং দিনাজপুরে ১৬.৬ ডিগ্রি সে.। তবে কোনো কোনো সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কম হয়ে থাকে।
উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি, আনোয়ার বর্ষাকাল থেকে শীতকালে ছুটি ভোগ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে।