1 Answers

উদ্দীপকে উল্লেখিত শশী মানসিক কষ্টে ভুগছে। দৈহিক কষ্টের মতো মানসিক কষ্টও কম নয়। মানসিক কষ্ট থেকে মুক্তির জন্য আমার মতামত নিম্নরূপ মানবজীবনে বিভিন্ন ধরনের কষ্ট আছে। এর মধ্যে মানসিক কষ্ট অন্যতম। দুশ্চিন্তা, হতাশা, নিরাশা, ব্যর্থতা, একাকিত্ববোধকে মানসিক কষ্ট হিসেবে উল্লেখ করা হয়। মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে হলে যেসব নিয়ে দুশ্চিন্তা তা সবার সাথে, বিশেষ করে বাবা মায়ের সাথে সেসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তবেই কিছুটা দুশ্চিন্তা ও হতাশা কেটে যাবে। একাকিত্ব হ্রাস করার জন্য সবার সাথে মিলেমিশে থাকতে হবে। মনের ভাব সবার সাথে ভাগাভাগি করে নিতে হবে। এসব কাজ করলে শশীর মানসিক কষ্ট কিছুটা লাঘব হবে। 

মূলকথা: মনের কথা সবার সাথে ভাগাভাগি করতে হবে।

5 views

Related Questions