1 Answers

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ এ উল্লিখিত চালককে উক্ত অপরাধ থেকে বিরত রাখতে আইনি পদক্ষেপ গ্রহণ ও আইন মানতে উৎসাহ প্রদান করা যেতে পারে বলে আমি মনে করি।

বাংলাদেশের শহরে গাড়ির সংখ্যা যে হারে বেড়েছে সে হারে দক্ষ চালক তৈরি হয়নি। অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালককে দিয়ে গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। চালকদের গাড়ি চালানোর সকল আইন ও নিয়মনীতি সম্পর্কে অবগত থাকতে হবে। তবে তারা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ব্যাপারে সচেতন হবে। উদ্দীপকের ঘটনা-২ এ উল্লিখিত রহমান সাহেবের ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালায়। লাল বাতি অমান্য করে গাড়িটি রাস্তার পাশে হকারদের দ্রব্যের সাথে ধাক্কা লেগে তাদের বিক্রিত দ্রব্য নষ্ট করে দেয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে গাড়ি চালককে ট্রাফিক আইন- কানুন ও নিয়মশৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করতে হবে। সাইড, সিগন্যাল, গতি মেনে সতর্কভাবে গাড়ি চালাতে গাড়ি চালককে উৎসাহিত করতে হবে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর ব্যাপারে 0 চালককে সচেতন করতে হবে এবং আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে।

তাই বলা যায়, আইনের কঠোর প্রয়োগ এবং নিয়মাবলি মানতে বাধ্য করার মাধ্যমে ঘটনা-২ এ উল্লিখিত চালককে বেপরোয়া গাড়ি চালানোর অপরাধ থেকে বিরত রাখা যাবে বলে আমি মনে করি।

5 views

Related Questions