1 Answers
উদ্দীপকের জনাব রিয়াজ রহমান ট্রেডমার্ক নিবন্ধন করার মাধ্যমে 'ওমেগা কোম্পানি'-কে সাবানটির উৎপাদন থেকে বিরত রাখতে পারেন বলে আমি মনে করি।
ট্রেডমার্কের মূল উদ্দেশ্য হলো অন্য পণ্য বা প্রতিষ্ঠানের ভিন্নতা রক্ষা করা। এক্ষেত্রে একটি পণ্য বা প্রতিষ্ঠান থেকে স্বাতন্ত্র্য চিহ্ন কোনো কোম্পানির একক মালিকানাকে নির্দেশ করে। ট্রেডমার্ক নিবন্ধন করা হলে অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে পণ্যকে নকল করা সম্ভব হয় না।
আর নকল করলেও ক্ষতিপূরণ আদায় করা যায়।
উদ্দীপকের জনাব রিয়াজ রহমান একটি নতুন সাবান উৎপাদন করেন। এটি শরীরের ধুলাবালি পরিষ্কার করে এবং এর সুঘ্রাণ রক্তনালিকে সম্প্রসারণ করে। বাজারে সাবানটির প্রচুর চাহিদা আছে। সম্প্রতি 'ওমেগা কোম্পানি' নামে অন্য একটি প্রতিষ্ঠান সাবানটি উৎপাদনের পরিকল্পনা করছে।
জনাব রিয়াজ রহমান সাবানটির ট্রেডমার্ক নিবন্ধন করতে পারেন। নিবন্ধিত ট্রেডমার্ক নকল করা হলে আইন অনুযায়ী তার প্রতিকার দাবি করা যায়। জনাব রিয়াজ রহমান ট্রেডমার্ক নিবন্ধন করলে 'ওমেগা কোম্পানি' তার সাবানের লোগো ব্যবহার করে কোনো সাবান বাজারে ছাড়তে পারবে না। আর নকল করলেও তিনি ঐ কোম্পানির বিরুদ্ধে মামলা করে আইনগতভাবে ক্ষতিপূরণ আদায় করতে পারবেন। সুতরাং বলা যায়, ট্রেডমার্ক নিবন্ধনের মাধ্যমে 'ওমেগা কোম্পানি'-কে উক্ত সাবান উৎপাদন থেকে বিরত রাখা যাবে।