1 Answers
উদ্দীপকের হাবিব ও তার সহযোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের গঠিত সমিতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমি মনে করি।
সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে স্বল্পবিত্ত ও অসহায় মানুষ নিজেদের আর্থিক কল্যাণ করতে পারেন। আর সমিতির মাধ্যমে সদস্যদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে। এছাড়া দারিদ্র্য ও বেকারত্ব কমাতে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকের হাবিব তার ৪২ জন অটোরিক্সাচালক বন্ধুকে নিয়ে একটি সমবায় সমিতি গঠনের উদ্যোগ নেন। এটি গঠনের লক্ষ্যে তারা দৈনিক ভিত্তিতে তাদের আয় থেকে সঞ্চয় করেন। এভাবে জমাকৃত অর্থ দিয়ে তারা ব্যবসায় নিবন্ধন করে সমিতিটি গঠন করেন। সমিতির মাধ্যমে তাদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় থাকে। তারা নিজেদের আর্থিক কল্যাণ সাধনের সুযোগ পান। এছাড়া এর মাধ্যমে তাদের সঞ্চয় বাড়বে। এ সঞ্চিত অর্থ থেকে তারা প্রয়োজনে ঋণ নিতে পারবেন। ঋণের অর্থ দিয়ে তারা আরও অটোরিক্সা কিনে শ্রমিক নিয়োগ দিতে পারবেন। এতে তাদের কর্মসংস্থান হবে। তাদের আয় বাড়বে ও জীবনমান উন্নত হবে। সুতরাং, সমবায় সমিতি সমাজের মানুষ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।