1 Answers
উদ্দীপকের জনাব জুবায়ের আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচন করায় সহজেই সফলতা পেয়েছেন বলে আমি মনে করি।
আত্মকর্মসংস্থানমূলক কাজের ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর। ঝুঁকি কম এবং আয়ের সম্ভাবনা বেশি এমন কাজকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে নেওয়া উচিত। এছাড়া, সঠিক পণ্য নির্বাচন ও উপযুক্ত স্থানে ব্যবসায় গড়ে তুলতে পারলে এ কাজে সহজে সফল হওয়া যায়।
উদ্দীপকের জনাব জুবায়ের দারিদ্র্যের কারণে বেশি পড়াশোনা করতে পারেননি। তাই তিনি শামুক ও ঝিনুক দিয়ে বিভিন্ন জিনিস তৈরির কাজ শিখেন। এ কাজের মাধ্যমে তিনি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
শামুক ও ঝিনুক দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা জনাব জুবায়েরের জন্য উপযুক্ত হয়েছে। কারণ, কক্সবাজারের সমুদ্র তীরে তার বাড়ি। তিনি সাগরপাড় থেকে সহজেই শামুক ও ঝিনুক সংগ্রহ করতে পারেন। এগুলো দিয়ে তিনি কম খরচে ঝাড়বাতি, গহনা, শো-পিস ও খেলনা তৈরি করেন। এ ধরনের জিনিস পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। আর কক্সবাজারে সারা বছর পর্যটকদের আসা-যাওয়া থাকে। ফলে জনাব জুবায়ের সহজেই তার তৈরি করা জিনিস বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন। তাই বলা যায়, আর্থ- সামাজিক অবস্থা বিবেচনায় জনাব জুবায়েরের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রটি উপযুক্ত হয়েছে।