1 Answers
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের মঈনের মতো উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে বলে আমি মনে করি।
একজন উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করেন। এতে উদ্যোক্তার নিজের পাশাপাশি বেকার লোকের কর্মসংস্থানের সুযোগ হয়। ফলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়।
উদ্দীপকে মঈন ব্যাংক ঋণ নিয়ে একটি 'ICI' ফার্ম স্থাপন করেন। বর্তমানে তার ফার্মে অনেক বেকার লোক কাজ করেছে। এছাড়া, সফটওয়্যার রপ্তানির জন্য প্রতিষ্ঠানটি চলতি বছর শ্রেষ্ঠ রপ্তানিকারকের পুরস্কার পায়। উদ্যোক্তা মঈন দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছেন। তিনি নিজের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। ফলে দেশের বেকারত্ব কমছে ও আয় বাড়ছে। আয় বাড়ায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এছাড়া বিদেশে সফটওয়্যার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে তিনি দেশের রপ্তানি আয় বাড়াচ্ছেন। এভাবে তিনি জাতীয় আয় বাড়াতে ভূমিকা রাখছেন। সুতরাং, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মঈনের মতো উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য।