1 Answers
উদ্দীপকে আমিরের মাছ চাষের প্রকল্পটি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে আমি মনে করি।
ব্যবসায় উদ্যোগ নতুন ধারণা তৈরি ও প্রতিষ্ঠান স্থাপনে ভূমিকা রাখে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্পদের যথাযথ ব্যবহার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বাজারের চাহিদা পূরণ প্রভৃতি ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকের আমির প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেন। তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি তার ভাইয়ের জন্যও কাজের সুযোগ তৈরি করেছেন। তাদের পারিবারিক পুকুরে মাছ চাষের ফলে উক্ত সম্পদের যথাযথ ব্যবহার হয়েছে। এছাড়া, তাদের উৎপাদিত মাছ স্থানীয় জনগণের মাছের চাহিদা মেটায়। সর্বোপরি তারাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
5 views
Answered