1 Answers
উদ্দীপকে 'Z' নামক আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
বাণিজ্যিক ব্যাংক নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) প্রভৃতি উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা প্রেরণ করে জনগণকে সহায়তা করে। ব্যবসায় বাণিজ্যের প্রাণই হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকগুলোর প্রধান ভূমিকা হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। যা চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী যেকোনো প্রকারের আমানত হতে পারে। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে থাকে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। উন্নত দেশগুলোতে অধিকাংশ লেনদেনই এসব বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হয়। বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই টাকার প্রয়োজন হলে বিনিময় বিলের মালিক বাণিজ্যিক ব্যাংক থেকে উক্ত বিল ভাঙিয়ে নগদ টাকা পেতে পারে। বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজ পরিচালিত হয়। উদ্দীপকে রাজু সাহেব 'Z' নামক একটি প্রতিষ্ঠানে ছেলের জন্য টাকা পাঠান। তার ছেলে ওই প্রতিষ্ঠানের অন্য একটি শাখা থেকে সহজে টাকা উত্তোলন করে। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে টাকা জমা ও উত্তোলন কার্যক্রম ফুটে উঠেছে। যা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিকে নির্দেশ করে।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'Z' নামক আর্থিক প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।