1 Answers

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে স্যামসন এইচ চৌধুরীর মতো উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে আমি মনে করি।

যেসব দেশে ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান বেশি, সেসব দেশের অর্থনীতি বেশি সমৃদ্ধ। উদ্যোক্তারা নতুন শিল্প স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। তারা দেশীয় সম্পদের সঠিক ব্যবহার করে দেশের অর্থনীতিতে অবদান রাখেন।

স্যামসন এইচ চৌধুরী উদ্যোক্তাদের মধ্যে একজন কান্ডারি। শিল্প সৃষ্টির প্রতি আগ্রহ তাকে সফল করেছে। তিনি শিল্পপতি হয়েছেন এবং সার্থক উদ্যোক্তার কাতারে নাম লিখিয়েছেন। ধৈর্য, অধ্যবসায় ও সততা তাকে সাফল্য এনে দিয়েছে।

স্যামসন এইচ চৌধুরীর মতো উদ্যোক্তারা তাদের শিল্প প্রতিষ্ঠানে দেশীয় কাঁচামাল ব্যবহার করেন। এতে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। আবার, তাদের প্রতিষ্ঠানগুলোতে অনেকের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়। এতে আয়ের সুযোগ সৃষ্টি হয় এবং জীবনযাত্রার মানও বাড়ে আবার, অতিরিক্ত উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে স্যামসন এইচ চৌধুরীর মতো উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

5 views

Related Questions