1 Answers

উদ্দীপকের চিমেনের সাথে স্যামসন এইচ চৌধুরীর কর্মজীবনের মধ্যে বেশকিছু মিল আছে।

চিমেন একজন চীনা নাগরিক এবং সফল উদ্যোক্তা। তিনি সফটওয়্যার তৈরি ও বিক্রি করে সফল হন। আর স্যামসন এইচ চৌধুরী বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা এবং শিল্প-বাণিজ্যে এক অবিস্মরণীয় নাম।

উদ্দীপকের চিমেন একজন প্রকৌশলী। তিনি উচ্চশিক্ষিত এবং একজন ইঞ্জিনিয়ার। আবার, স্যামসন এইচ চৌধুরী দেশ-বিদেশে অনেক ডিগ্রি নিয়েছেন। চিমেন এবং স্যামসন চৌধুরীর কেউ চাকরি করেননি। দু'জনই ছোট আকারে ব্যবসায় শুরু করেন। চিমেন প্রথমে সফটওয়্যার তৈরির কাজ শুরু করেন। আর স্যামসন এইচ চৌধুরী ওষুধের দোকান দেন। দু'জনই ছিলেন কঠোর পরিশ্রমী, অধ্যবসায়ী এবং দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোক্তা। চিমেন সফল হয়েছেন এবং নিজের একটি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। আর স্যামসন এইচ চৌধুরী হয়েছেন স্কয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর মালিক। সুতরাং, তাদের দুজনের কর্মজীবনের মধ্যে সামঞ্জস্য আছে।

4 views

Related Questions