1 Answers

উদ্দীপকের মি. K আত্মকর্মসংস্থানের মাধ্যমে তার কর্মজীবন শু করেন। 

আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেই নিজের কাজের সুযোগ সৃষ্টি কর যায়। নিজের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ পেশায় নিয়োজিত হওয়া যায়। এর বিশেষ সুবিধা হলো স্বল্প মূলধন বিনিয়োগ করে এটি শুরু করা যায়।

 উদ্দীপকের মি. K-এর শিক্ষাগত যোগ্যতা থাকলেও সরকারি চাকরি ন পেয়ে হতাশায় ভুগছিলেন। টেলিভিশনে প্রচারিত সফল উদ্যোক্তাদের কাজ তাকে কিছু করতে উদ্বুদ্ধ করে। এরপর তিনি নিজের জ্ঞান, চিন্তা- চেতনা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজের এলাকায় কলেজের পাশে শিক্ষাসামগ্রীর দোকান দেন। এক্ষেত্রে তিনি নিজের কাজের ব্যবস্থা নিজেই করেছেন। আর এ ধরনের ব্যবসায় স্থাপনে তার তুলনামূলক কম মূলধন প্রয়োজন হয়েছে। এ বৈশিষ্ট্যগুলোর সাথে আত্মকর্মসংস্থানের মিল আছে। সুতরাং, মি. K-এর কাজবে আত্মকর্মসংস্থানের অন্তর্গত বলা যায়।

4 views

Related Questions