1 Answers
জরিনা বেগমের মতো সংগ্রামী মহিলা অনেক বেশি হলে বাংলাদেশের বেকার সমস্যা দূরীভূত হবে বলে আমি মনে করি।
উদ্যোক্তারা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে থাকেন। এতে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে বেকার সমস্যার সমাধান হয় এবং শ্রমিক-কর্মচারীদের জীবনযাত্রার মানও উন্নত হয়। উদ্দীপকের জরিনা বেগম মুন্সীগঞ্জের একজন অধিবাসী। প্রথম জীবনে তিনি অনেক অভাবের মধ্যে ছিলেন। পরবর্তীতে তিনি গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে হস্তশিল্পের একটি কারখানা দেন। এক্ষেত্রে তিনি ব্যবসায় উদ্যোগ নিয়েছেন। এ কাজের মাধ্যমে তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অনেক বেকার মহিলার কাজের সুযোগ সৃষ্টি করেছেন। এতে তাদের আর্থিক অবস্থা উন্নত হয়েছে এবং বেকারত্ব দূর হয়েছে। এভাবে তার মতো সংগ্রামী মহিলারা ব্যবসায়ের উদ্যোগ নেওয়ার ফলে দেশের বেকার সমস্যা অনেকাংশে কমে যাবে। তাই বলা যায়, জরিনা বেগমের মতো সংগ্রামী মহিলা অনেক বেশি হলে বাংলাদেশের বেকার সমস্যা দূরীভূত হবে।