1 Answers

উদ্দীপকের জনাব সুবীরের ব্যবসায়ের সমস্যা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে সমাধান হবে বলে আমি মনে করি।

পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা তদারকি করা নিয়ন্ত্রণের কাজ। এক্ষেত্রে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফল তুলনা করে ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করা হয়। আর এই ত্রুটি বিচ্যুতির আলোকে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। 

উদ্দীপকের জনাব সুবীর কর্মীদের দায়িত্ব ও ক্ষমতা অনুযায়ী কাজগুলো ভাগ করে দেন। আবার তিনি একজন ম্যানেজার নিয়োগ দেন কাজ তদারকি করার জন্য। কিন্তু ক্রেতারা এখন অভিযোগ করছেন, তারা সময়মতো কাপড় ডেলিভারি পাচ্ছেন না ও কাপড় মাপ অনুযায়ী হচ্ছে না।

উদ্দীপকের জনাব সুবীর নিয়ন্ত্রের মাধ্যমে পণ্যের সময়মতো ডেলিভারি না হওয়ার কারণ জানতে পারেন। আবার কাপড় মাপ অনুযায়ী তৈরি না হলে বিচ্যুতির আলোকে তিনি নতুনভাবে সংশোধনমূলক ব্যবস্থা নিতে পারেন। এই সংশোধনমূলক ব্যবস্থায় উৎপাদিত কাপড়ের গুণগতমান বজায় রাখতে পারেন। ফলে সহজে তিনি এই সমস্যা সমাধান করতে পারেন। তাই বলা যায়, জনাব সুবীর ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তার ব্যবসায়ের সমস্যা সমাধান করতে পারেন।

4 views

Related Questions