1 Answers

দক্ষ কর্মীসংস্থানের মাধ্যমে উদ্দীপকের জনাব আলীর ব্যবসায়ের অগ্রগতি সম্ভব হবে বলে আমি মনে করি।

প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়ন করাই হলো কর্মীসংস্থান। কর্মীর অবসর নেওয়া, চাকরি ছেড়ে দেওয়া, চাকরি থেকে অব্যাহতি দেওয়া এসব কারণে বৃহদায়তন প্রতিষ্ঠানে সারা বছরই কর্মীসংস্থানের কাজ চলতে থাকে।

উদ্দীপকের জনাব আলী হাতের তৈরি পোশাক বিক্রি করেন। আগের পরিকল্পনা অনুযায়ী তিনি ব্যবসায়ের সব কাজ পরিচালনা করেন। তার ব্যবসায়ের অগ্রগতির জন্য বিভিন্ন সময়ে দক্ষতাসম্পন্ন ব্যক্তির প্রয়োজন হয়। এ কাজটি কর্মীসংস্থানকে নির্দেশ করে।

কর্মীসংস্থান প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য প্রথমত মানবসম্পদ পরিকল্পনা নেওয়া হয়। জনাব আলীকে ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা অনুযায়ী দক্ষতাসম্পন্ন ব্যক্তি নিয়োগ করতে হবে। কারণ, উপযুক্ত স্থানে সঠিক কর্মী নিয়োগ না দেওয়ার ফলে ব্যবস্থাপনায় অদক্ষতা সৃষ্টি হয়। এ অদক্ষতা তার প্রতিষ্ঠানের জন্য লোকসানের কারণ হতে পারে। কিন্তু যোগ্য ও দক্ষ কর্মীবাহিনী তার ব্যবসায়িক কাজ সঠিকভাবে করতে পারবে। সুতরাং, ব্যবস্থাপনার কর্মীসংস্থান প্রক্রিয়াটির সঠিক বাস্তবায়ন করলে জনাব আলীর ব্যবসায়ের অগ্রগতি সম্ভব হবে।

5 views

Related Questions