1 Answers
উদ্দীপকের জনাব জারিফের ব্যবসায়ে সুনাম ফিরিয়ে আনতে শ্রমিক-কর্মচারীদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করতে হবে বলে আমি মনে করি।
শ্রমিক-কর্মচারীরা সরাসরি ব্যবসায় পরিচালনা করেন। তাদের পরিশ্রমের ওপর ব্যবসায়ের উন্নতি নির্ভর করে। এজন্য তাদের বেতন- ভাতা বাড়ানো ও উৎসব বোনাস দেওয়া উচিত। তা না হলে কাজের প্রতি তাদের আগ্রহ কমে যায়।
উদ্দীপকের জনাব জারিফের তৈরি পোশাক বিক্রয়ের একটি শো-রুম আছে। শো-রুমটি ঢাকার নিউমার্কেট-এ অবস্থিত। এখানে প্রচুর কেনা- বেচা হয়। ঈদ-পার্বণে অনেক রাত পর্যন্ত শো-রুম খোলা রাখতে হয়। এজন্য কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করতে হয়। এর বিনিময়ে তাদের অতিরিক্ত মজুরি দেওয়া হয়। কিন্তু জনাব জারিফ এজন্য কর্মচারীদের বোনাস দিতে চান না।
জনাব জারিফের এ ধরনের আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কারণ উৎসব বোনাস পাওয়া শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার। এ অধিকার থেকে তাদের বঞ্চিত করায় তিনজন কর্মচারী চাকরি ছেড়ে দেন। এতে প্রতিষ্ঠানের সুনামহানি হয়। এ পরিস্থিতিতে জনাব জারিফ শ্রমিক- কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করতে পারেন। এতে কর্মচারীরা কাজে মনোযোগ দিবে। আর তারা চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে না। এভাবে জনাব জারিফের ব্যবসায়ে সুনাম ফিরে আসবে।