1 Answers
উদ্দীপকে বর্ণিত অভ্যাসটি অর্থাৎ ধূমপান রাজীবের জীবনে করুণ পরিণতি ডেকে আনতে পারে। ধূমপানের ফলে নিম্নলিখিত ক্ষতিগুলোর সম্মুখীন হতে হয়-
- সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায় এবং কোনো কোনো স্থান ফেটে গিয়ে ফুসফুসের ফাঁকা জায়গা সৃষ্টি করে। এ অবস্থাকে এমফাইসেমা বলে। এ রোগে ফুসফুসের শ্বসন অঞ্চল হ্রাস পায় এবং ফুসফুসের কোষে স্থিতিস্থাপকতা কমে যায়। এতে শ্বাস- প্রশ্বাসে গুরুতর সমস্যার সৃষ্টি হয়।
- সিগারেটের ধোঁয়ার CO ট্রাকিয়া ও ব্রঙ্কাসের সিলিয়াকে অবশ করে দেয়। সাধারণত সিলিয়া অনবরত চলতে থাকে। এতে ট্রাক্রিয়া বা ফুসফুস ধূলাবালি ও রোগজীবাণু মুক্ত থাকতে সহায়ক হয়। কিন্তু সিলিয়া অবশ হয়ে গেলে ট্রাক্রিয়ায় মিউকাস জমে প্রদাহের সৃষ্টি হয় যা ব্রঙ্কাইটিস নামে পরিচিত।
- রক্তের হিমোগ্লোবিনে CO শোষিত হয়। এতে রক্তের O2 পরিবহনের ক্ষমতা কমে যায়। CO ধমনির ভেতরে কোলেস্টেরল জমতে সাহায্য করে। ফলে ধমনি গহ্বর সংকীর্ণ বা বন্ধ হয়ে O2 সরবরাহ কমিয়ে দেয়। হৃৎপিণ্ডের ধমনিতে এমন হলে হার্ট অ্যাটাক হয়।
- সিগারেটের ধোঁয়ায় বিদ্যমান বিষাক্ত নিকোটিন ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। ৯০% ফুসফুসীয় ক্যান্সার ধূমপানের কারণে হয় বলে মনে করা হয়। তাই আমি মনে করি, ধূমপানের কারণে রাজীবের জীবনে উপরোল্লিখিত সমস্যাগুলো হতে পারে এবং পরিণতিতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে।