সাইমনের কাজের পরিণতি কী হতে পারে বলে তুমি মনে কর। পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
পাঠ্যপুস্তকের আলোকে সাইমনের কাজের পরিণতি যা হতে পারে বলে আমি মনে করি-
* অন্যায়ভাবে যোনাথনের সম্পত্তি নিজের করে নিয়ে সাইমন পাপ করেছে। পাপের শাস্তি ভয়াবহ। স্বয়ং ঈশ্বর তাকে শাস্তি দেবেন।
* যেকোনো রকম পাপের জন্য আইনের দৃষ্টিকোণ থেকে শাস্তির ব্যবস্থা রয়েছে। সে অনুসারে সাইমন আইনের কাছেও অপরাধী এবং সে শান্তি পাবে।
* পাপের পরিণতিস্বরূপ তার জীবনে অশান্তি দেখা দেবে। তার মধ্যে সর্বদা অপরাধবোধ কাজ করবে।
* পাপের কারণে ঈশ্বরের সাথে সাইমনের সম্পর্ক নষ্ট হবে এবং মানুষের সাথেও তার সম্পর্ক খারাপ হবে।
* যোনাথন সাইমনের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হওয়া মানে সমাজে বিশৃঙ্খলা দেখা দেওয়া। তাই সাইমনের সমাজজীবনেও শান্তি নষ্ট হবে।
* সাইমন পাপের পরিণতিস্বরূপ ঈশ্বরের কৃপা লাভ থেকে বঞ্ছিত হবে।
* আদি পিতামাতা যেমন পাপের পরিণতিতে স্বর্গসুখ বঞ্চিত হয় তেমনি সাইমনও পারমার্থিক ও জাগতিক সুখ লাভ থেকে বঞ্চিত
* পাপের কারণে সে নরকেও যেতে পারে। ঈশ্বর সহায় না হলে এটাই তার জন্য শান্তি হতে পারে।
মূলকথা: পাপের পরিণতি।