1 Answers

হ্যাঁ, আমি মনে করি, আব্দুল কাইয়ুমের সমস্যা সমাধানের জন্য আমাদের বেশকিছু পদক্ষেপ গ্রহণ অতীব জরুরি।

পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পেছনে নদনদীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অসংখ্য নদনদী খালবিল ও হাওড় থাকার পরও বেশকিছু অঞ্চলে পানির তীব্র অভাব হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য জনসাধারণকে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। নদনদী, পুকুর, খাল, বিল, হাওড়, ঝর্না, বন ও ভূমির পরিবেশ রক্ষা করতে হবে। শুষ্ক ও শীত মৌসুমে দেশের সর্বত্র পানির অপব্যবহার দূর করার নীতি ও কৌশল বাস্তবায়ন করতে হবে। দেশের নদনদীগুলোতে পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। অনেক নদী শুকিয়ে গেছে। এসব নদ নদীতে খনন সম্পাদন করলে পানির প্রবাহ এবং সংরক্ষণ সম্ভব হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমের চাহিদা পূরণ করা সম্ভব হবে। বাংলাদেশের নদী খনন করার উদ্যোগ তেমন জোরদার নয়। ফলে অনেকগুলো নদীর প্রবাহ হ্রাস পেয়েছে। বর্ষাকালে কোনো অঞ্চলে নদীভাঙনের ফলে নদীতে চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত ঐ সব ভাঙন রোধ ও নদীতে ড্রেজিং সম্পন্ন করে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।

পরিশেষে বলা যায়, আমাদের এসব নদীগুলোকে বাঁচাতে হবে। এজন্য নদীতে নিয়মিত খনন করা অপ্রয়োজনীয় বাঁধ, পুল, কালভার্ট নির্মাণ না করা এবং পানির প্রবাহ ঠিক রাখার উদ্যোগ নিতে হবে।

4 views

Related Questions