1 Answers

শহিদুলের পিতা রাষ্ট্রপতির বাসভবনে চাকরি করেন যিনি দেশের জরুরি ক্ষমতা প্রয়োগের অধিকার রাখেন- মন্ত্রব্যটি যথার্থ বলে আমি মনে করি।

সংবিধানের ১৪১ এর ক(১) অনুযায়ী রাষ্ট্রপতির নিকট জরুরি অবস্থা ঘোষনা এবং প্রয়োগের অধিকার দেওয়া হয়েছে। একমাত্র রাষ্ট্রপতির এ ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি যদি বুঝতে পারেন যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ বা এর কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহলে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। জরুরি অবস্থাকালে সংবিধানের কিছু বিধান ও মৌলিক অধিকারসমূহ স্থগিত থাকে। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। কিন্তু তবুও দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থসংক্রান্ত, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। সুতরাং উপরিউক্ত আলোচনায় এটা স্পষ্ট, শহিদুলের পিতা যার বাসভবনে চাকরি করেন তিনি দেশের রাষ্ট্রপতি; সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান এবং দেশে জরুরি ক্ষমতা প্রয়োগের অধিকার রাখেন।

5 views

Related Questions