1 Answers

উদ্দীপকের শেষোক্ত বাক্যটি হলো- হিন্দুধর্মাবলম্বীরা একেশ্বরবাদী।- এ বাক্যটি সঠিক ও যথার্থ।

বেদ ও উপনিষদে বলা হয়েছে, ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রহ্ম বা ঈশ্বর একাধিক নন। এই যে এক ঈশ্বরে বিশ্বাস একেই বলে একেশ্বরবাদী। প্রচলিত বহু দেব-দেবীর উপাসনা হিন্দুধর্মের একটি বিশেষ দিক। তবে দেব-দেবীগণ ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। শ্রীমদ্ভগবদ্গীতাতেও একেশ্বরের কথা বলা হয়েছে- 'প্রভাবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজমব্যয়ম্'- এ কথার তাৎপর্য হচ্ছে- তাঁর থেকে জগতের উৎপত্তি। তাঁর দ্বারা স্থিতি এবং তাঁতেই হচ্ছে লয়। তিনিই জগতের নিধান-আধার ও আশ্রয়। সুতরাং অবতার ও দেবদেবীগণ এক পরমেশ্বরেরই ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। তাহলে দেখা যাচ্ছে, হিন্দুধর্মে বহু দেবদেবীর পূজা- অর্চনার বিভিন্ন পদ্ধতি অনুশীলিত হলেও সেসব ধর্মকর্মের মধ্য দিয়ে সর্বশক্তিমান এক পরমেশ্বরেরই উপাসনা করা হচ্ছে। অর্থাৎ অবতার ও দেবদেবী একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। ঈশ্বর এক ও অদ্বিতীয়- এ বিশ্বাসকে বলা হয় একেশ্বরবাদ। তাই একেশ্বরবাদ হিন্দুধর্মের একটি বিশ্বাস এবং হিন্দুধর্মাবলম্বীরা নিঃসন্দেহে একেশ্বরবাদী। সুতরাং বিভিন্ন অবতার ও দেবদেবী একই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকার রূপ।

তাই নিঃসন্দেহে বলা যায়, হিন্দুধর্ম মূলত একেশ্বরবাদী।

5 views

Related Questions