1 Answers

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের দেশটির মতো বাংলাদেশেও চরম রাজনৈতিক সংকট বিরাজ করেছিল।

কারণ পাকিস্তানি অপশাসন ও শোষণের বিরুদ্ধে বাঙালিরা তাদের দীর্ঘ সংগ্রামের মূর্ত প্রতীক বঙ্গবন্ধুর নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ১৯৭৫-এর ১৫ আগস্ট একদল সেনা সদস্যদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবারের উপস্থিত সকল সদস্য, জাতীয় চার নেতা এদের নির্মম হত্যাকান্ডের মাধ্যমে শুরু হয় বাংলাদেশের উল্টোপথে যাত্রা, যা নব্বই-এর গণভ্যুত্থান পর্যন্ত থাকে। ৭৫ পরবর্তী ১৫ বছর ছিল সেনা শাসনের অধীনে। এসময় জনগণের ভোটাধিকার হরণ করা হয়। বিভিন্ন দল ভেঙে বা নেতাদের ভাগিয়ে এনে সেনা সমর্থক দল গঠন করা হয়। নির্বাচনের নামে ক্ষমতাসীনদের কর্তৃক ভোটকেন্দ্র দখল করা হয়। তথাকথিত নির্বাচনের নামে সিট ভাগাভাগি হয়। নির্বাচন কমিশন বলতে গেলে অকার্যকর ও অসহায় হয়ে পড়ে। নব্বই-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং বিচারপতি সাহাবুদ্দীন আহাম্মদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক বিবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করে।

সুতরাং উল্লিখিত আলোচনা থেকে দেখা যায়, উদ্দীপকের দেশটির মতো বাংলাদেশেও চরম রাজনৈতিক সংকট বিরাজ করেছিল। বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে সরকার ও বিরোধী দল উভয়কে পরস্পরের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় সংসদকে কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

7 views

Related Questions