তুমি কি মনে কর, উদ্দীপকের ধারণাটি GNP-এর সমান হবে? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে মোট দেশজ উৎপাদন অর্থাৎ GDP সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আমি মনে করি উদ্দীপকের ধারণাটি GNP এর সমান হবে না। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বা GNP বলে। পক্ষান্তরে, মোট দেশজ উৎপাদন GDP হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি। উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে, মোট জাতীয় উৎপাদন (GDP) শুধুমাত্র দেশের নাগরিকদের উৎপাদন হিসেবে গণনা করে। সে নাগরিকেরা দেশে অথবা বিদেশে যেখানেই অবস্থান করুক না কেন। এক্ষেত্রে জাতি বা নাগরিকই গুরুত্বপূর্ণ। তার মোট দেশজ উৎপাদন (GDP) শুধুমাত্র দেশের সীমানায় ভেতরের মোট উৎপাদন গণ্য করে। এটা দেশের নাগরিক বা বিদেশি ব্যক্তি যাদের দ্বারাই উৎপাদিত হোক না কেন। এক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমানার বিষয়টিই গুরুত্বপূর্ণ। মোট জাতীয় উৎপাদন (GNP) মোট দেশজ উৎপাদন (GDP) এর চেয়ে বেশি বা কম হতে পারে, আবার সমানও হতে পারে। তবে সাধারণত GNP, GDP এর চেয়ে বেশি বা কম হয়, সমান হয় না।
অতএব বলা যায়, উদ্দীপকের ধারণাটি অর্থাৎ GDP ধারণাটি GNP এর সমান হবে না।