1 Answers

হ্যাঁ, আমি মনে করি অনিল সাইফুলকে শরৎ ও হেমন্তকালে ভারতে বেড়াতে আসার পরামর্শ দিয়েছে।

পাঠ্যপুস্তকের আলোকে জানা যায়, ভারতে শরৎ ও হেমন্তকালে দেশের সর্বত্র তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। বর্ষাকালে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়। এসময় দেশটিতে মোট বৃষ্টিপাতের ৪ ভাগের ৩ ভাগ বৃষ্টি হয়ে থাকে। অক্টোবর-নভেম্বর দুই মাস ভারতে শরৎ ও হেমন্তকাল। এসময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুতে পরিণত হতে থাকে বলে ভারতের কোনো কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়। এসময় পশ্চিমবঙ্গ, তমিলনাড়ু, উড়িষ্যা ও মেদিনীপুর উপকূলে বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে এ ঝড়কে আশ্বিনা ঝড় বলে। হেমন্তকালের শেষদিকে ভারতের সর্বত্র তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে। উদ্দীপকের অনিল সাইফুলকে এরকম সময়েই ভারতে বেড়াতে যেতে বলেছে। তাই বলা যায়, উদ্দীপকে শরৎ ও হেমন্তকালে বেড়ানোর পরামর্শই দেয়া হয়েছে।

4 views

Related Questions