1 Answers

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের আলোকে পানি ব্যবস্থাপনায় আরও কিছু পদক্ষেপ নিতে হবে।

পদক্ষেপ বলতে আমি মনে করি নদনদী, পুকুর, খাল, বিল, হাওর, বন ও ভূমির পরিবেশ রক্ষা করতে হবে। শুষ্ক ও শীত মৌসুমে সর্বত্র পানি অপব্যবহার দূর করার নীতি ও কৌশল বাস্তবায়ন করতে হবে। দেশের নদনদীগুলোতে পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। অনেক নদী শুকিয়ে গেছে। এসব নদনদীতে খনন সম্পাদন করলে পানি প্রবাহ এবং সংরক্ষণ সম্ভব হবে। তাতে কৃষি ও শিল্পের জন্য প্রয়োজনীয় পানি দেওয়া সম্ভব হবে। উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমের চাহিদা পূরণ করা সম্ভব হবে। দক্ষিণাঞ্চলের বেশকিছু এলাকায় মাটি লবণাক্ত হয়ে পড়েছে। মাটির ওপর পাতলা আবরণ পড়ে ফসল উৎপাদন নষ্ট করে দিচ্ছে। এসব এলাকায় মিঠা পানির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ধরনের বাঁধ দিতে হবে। তাহলে পানি ও খাদ্য নিরাপত্তা জোরদার হতে পারে। দেশের পানি সম্পদকে মানুষের জীবনজীবিকার উন্নয়নে কাজে লাগাতে, একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক ধ্যানধারণা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং প্রযুক্তির ব্যবহারে যত্নবান হতে হবে।

উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলতে পারি, উল্লিখিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।

5 views

Related Questions