1 Answers
আমি মনে করি, উত্তর আমেরিকায় যে সমস্ত সমস্যা রয়েছে তার প্রতিরোধে রয়েছে বেশকিছু পদক্ষেপ। সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নেওয়া যায়।
উদ্দীপকে উল্লিখিত উত্তর আমেরিকার মানুষের মধ্যে রয়েছে মূল্যবোধের অভাব। এছাড়াও সেখানে লক্ষ করা যায়, বিচারকার্যে বৈষম্যমূলক আচরণ, রাজনীতিতে অস্থিতিশীলতা এবং ব্যবসায় বাণিজ্যে চরম দুর্নীতি। উপরোল্লিখিত সমস্যাগুলোর মূলে রয়েছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সুতরাং আমি মনে করি, উত্তর আমেরিকায় সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয় রোধ করতে পারলে সেখানকার সমস্যাগুলো প্রতিরোধ করা যাবে। সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়ের প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করা যায়। যেমন- সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে ব্যাপক সামাজিক আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। অপসংস্কৃতি রোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে হবে। সমাজের হিংসাত্মক কার্যক্রম রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
উদ্দীপকের দেশটির সমস্যাগুলো প্রতিরোধে উক্ত পদক্ষেপগুলো গ্রহণ করলে তা সমাধান করা সম্ভব।