1 Answers

দুর্গাপূজার মাধ্যমেই হিন্দুধর্মাবলম্বীরা বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার ও সমাজের জন্য অকল্যাণকর কাজসমূহ ভুলে গিয়ে মায়ের সকল স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসায় আবদ্ধ হয়। বিশ্বের সকল মানবজাতি পারস্পরিক হিংসা ও বিদ্বেষ ভুলে সব শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দবোধের সৃষ্টি হয় এবং আমরা একে অপরকে আপন করে নিতে পারি। পূজায় পারিবারিক সংহতি বৃদ্ধি পায়। দশমীর দিনে মায়ের বিসর্জনের সময় উলুধ্বনি প্রদানের মাধ্যমে মা দুর্গার কাছে বিশ্বের সকল মানবজাতির জন্য দীর্ঘায়ু কামনা করা হয়। মা দুর্গা ঈশ্বরের শক্তির প্রতীক। তাই তিনি সকল ধরনের অত্যাচার, অবিচার ও অন্যায়ের প্রতিরোধকারী। তিনি মানবজাতির সকলের ইচ্ছা পূরণ করেন। তিনি সকল প্রকার কল্যাণদায়িনী। তিনি সর্বমঙ্গলা। কারণ পৃথিবীর সকল মানুষের কল্যাণ তিনি নিশ্চিত করেন। দুর্গাপূজার মাধ্যমে পারিবারিক ও সামাজিক জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তিকে দুর্গাদেবী ধ্বংস করেন। আর এ সকল কারণে যথার্থই বলা যায়, বিশ্বের সকল মানবজাতির ও তার পরিবারের মঙ্গল কামনাই হচ্ছে দুর্গাপূজার মূল্য উদ্দেশ্য।

4 views

Related Questions