1 Answers

উদ্দীপকে মহানবি (স.)-এর যে সংগঠনটির কথা বলা হয়েছে, সেটি হলো 'হিলফুল ফুযুল'। হিলফুল ফুযুলের প্রত্যক্ষ প্রভাবে গঠিত হয় 'সবুজ সংঘ' সংগঠনটি। সবুজ সংঘ দ্বারা মহানবি (স.)-এর গঠিত সংগঠনের প্রায় সকল উদ্দেশ্য অর্জিত হয়েছে বলে আমি মনে করি।

উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, বন্দগোয়ালিয়া গ্রামের ঘটনাটি ভাবিয়ে তোলে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হিলফুল ফুযুলের ন্যায় একটি শান্তিকামী সংগঠন 'সবুজ সংঘ' প্রতিষ্ঠা করেন এবং সবুজ সংঘের প্রচেষ্টায় বিবদমান সমস্যার সমাধান হয়, এলাকায় ফিরে আসে শান্তিশৃঙ্খলা।

হিলফুল ফুযুল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল আর্তের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি-সম্প্রীতি বজায় রাখা। হযরত মুহাম্মদ (স.)-এর আন্তরিক প্রচেষ্টায় এসব উদ্দেশ্য সফল হয়েছিল শতভাগ। অন্যদিকে, হিলফুল ফুযুলের ন্যায় সবুজ সংঘের প্রায় একই উদ্দেশ্য থাকলেও তা হয়তো শতভাগ সফল হয় নি, কিন্তু এ প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আর আমাদের সমাজে যদি ইমাম সাহেবের ন্যায় সমাজসেবকের উপস্থিতি থাকে এবং হিলফুল ফুযুলের ন্যায় সংগঠন বিদ্যমান থাকে তাহলে সমাজ হয়ে উঠবে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ।

4 views

Related Questions