1 Answers

মহানবি (স.)-এর লিখিত চুক্তি তথা মদিনা সনদ আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যক্ষ ও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

মদিনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর আধুনিক রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের লিখিত সংবিধান থাকা। মদিনা সনদ ছিল সর্বপ্রথম এককেন্দ্রিক রাষ্ট্রের গোড়াপত্তনকারী। আধুনিক যুগের রাষ্ট্রব্যবস্থাও এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা। মদিনা সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্রে বসবাসরত জনগণের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা বিধান করা হয়েছে। আধুনিক কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে এগুলো সর্বাগ্রে বিবেচনা করা হয়। মদিনা সনদে বহিঃশত্রুর আক্রমণ হতে মদিনা রাষ্ট্রকে সুরক্ষা করার বিধান ছিল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়ও রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ হতে রক্ষার ব্যবস্থা করা হয়। এমনিভাবে আধুনিক কল্যাণ রাষ্ট্রের যাবতীয় বৈশিষ্ট্য মদিনা সনদে বিদ্যমান ছিল। তাই বলা যায়, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মদিনা সনদ প্রত্যক্ষ - ও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

5 views

Related Questions