1 Answers
জনাব শেখর চাকমাদের সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ পরিবেশ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা উপাদানের সমন্বয়ে গঠিত হয়। বনজ সম্পদ, গ্যাস প্রভৃতি হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। কোনো স্থানের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর ওপর ভিত্তি করে সেই স্থানের প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। ফলে প্রাকৃতিক পরিবেশের উপাদান বা সম্পদের সহজলভ্যতার ওপর ব্যবসায় উদ্যোগের সফলতা অনেকাংশে নির্ভর করে।
উদ্দীপকের জনাব শেখর চাকমা ও তার বন্ধুরা চট্টগ্রামে কাগজ তৈরির একটি বৃহৎ কারখানা স্থাপন করেন। কাগজ তৈরির প্রধান কাঁচামাল বাঁশ। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশের কারণে চট্টগ্রামে প্রচুর বাঁশ জন্মে। আবার, এখানে কারখানার জন্য জ্বালানি (প্রাকৃতিকগ্যাস) সরবরাহ রয়েছে। এসব উপাদানের ওপর ভিত্তি করে চট্টগ্রামে কাগজের কারখানা স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে কাগজ তৈরির কারখানা স্থাপনের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ করা যাচ্ছে। আবার, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ থাকায় উৎপাদন ব্যবস্থায় সমস্যা হচ্ছে না। এতে উৎপাদন খরচ তুলনামূলক কম হচ্ছে। এছাড়া, প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে তারা কম দামে কাগজ সরবরাহ করতে পারছে। ফলে ব্যবসায়ের মুনাফা বাড়ানো ও লক্ষ্য অর্জন সহজ হয়েছে।
অতএব, জনাব শেখর চাকমাদের সফল ব্যবসায়ী হয়ে উঠতে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে