1 Answers

জনাব শেখর চাকমা ও তার বন্ধুদের উৎপাদিত চট্টগ্রামের কাগজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। 

এক স্থানের উৎপাদিত পণ্য পরিবহন ব্যবস্থার মাধ্যমে অন্য স্থানে সরবরাহের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এ উপযোগের কারণে পণ্য উৎপাদনকারী থেকে ব্যবহারকারীর কাছে পৌঁছে। এভাবে পরিবহন ব্যবস্থা স্থানগত উপযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উদ্দীপকের জনাব শেখর চাকমা ও তার বন্ধুরা চট্টগ্রামে একটি কাগজ তৈরির কারখানা স্থাপন করেন। এরপর বৃহৎ আকারে উৎপাদন শুরু করেন। তারা উৎপাদিত কাগজ পরিবহন ব্যবস্থার মাধ্যমে ঢাকার আরামবাগসহ দেশের অন্যান্য প্রিন্টিং প্রেসে সরবরাহ করেন। ফলে চট্টগ্রামে উৎপাদিত কাগজ দেশের অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। সুতরাং, কাগজ এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহের ফলে পণ্যটির স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে।

5 views

Related Questions