1 Answers

স্থানগত উপযোগ সৃষ্টির জন্য জনাব সুমন লিজিং কোম্পানির দ্বারস্থ হয়েছিলেন। 

সাধারণত পণ্য একটি নির্দিষ্ট স্থানে উৎপাদিত হয়। কিন্তু, ক্রেতা- ভোক্তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে। তাই পরিবহনের মাধ্যমে পণ্যভোজার কাছে পৌঁছে দিতে হয়। এভাবে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। 

উদ্দীপকের জনাব সুমন তাঁতের শাড়ি তৈরি করেন। এগুলো তিনি পরিবহনের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। রোজার ঈদ সামনে রেখে তিনি আরও ছয়টি জেলায় পণ্য সরবরাহের সিদ্ধান্ত নেন। কিন্তু তার কাছে পর্যাপ্ত ভ্যান না থাকায় তিনি লিজিং কোম্পানির সাথে যোগাযোগ করেন। এ প্রতিষ্ঠান থেকে তিনি ট্রাক লিজ নিতে চান। এতে তিনি ছয়টি জেলায় পণ্য সরবরাহের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারবেন। এর মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হবে। এ উপযোগ সৃষ্টির জন্যই জনাব সুমন লিজিং কোম্পানির সহায়তা চান।

5 views

Related Questions