1 Answers

উদ্দীপকের জনাব ফরিদের ব্যবসায়ে সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অনেক পণ্য বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়। কিন্তু ব্যবহার হয় সারা বছর। তাই ক্রেতার বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য সেসব পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করতে হয়।

উদ্দীপকের জনাব ফরিদ একজন পাট ব্যবসায়ী। এ পাট বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়। সাধারণত উৎপাদন মৌসুমে পাটের সরবরাহ বেশি থাকায় তখন দাম কম থাকে। জনাব ফরিদ এ সময়ে পাট কিনে মজুদ করেন এবং বছরের অন্যান্য সময়ে বেশি দামে বিক্রি করেন। সুতরাং জনাব ফরিদ পাটের সময়গত উপযোগ সৃষ্টি করেন।

5 views

Related Questions