1 Answers
জনাব রায়হান ও রাজিবের ব্যবসায়ে প্রথমত ক্রেতা-ভোক্তার প্রতি ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতার দিকটি ফুটে উঠেছে।
ব্যবসায়ী মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের জন্য কল্যাণমূলক কিছু কাজ করে। এতে তার সুনাম বাড়ে। ফলে তিনি অনেকদিন ব্যবসায় টিকিয়ে রাখতে পারেন। ক্রেতা ও ভোক্তার জন্য কল্যাণকর ও মঙ্গলজনক কাজ করা এ ধরনের দায়িত্বের মধ্যে পড়ে। তাদের প্রতি দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হলো মানসম্মত পণ্য সরবরাহ করা, পণ্যের বাজার স্থিতিশীল রাখা, পণ্যসামগ্রী পাওয়া সহজ করা এবং পণ্য ও বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা প্রভৃতি।
উদ্দীপকের জনাব রায়হান ও রাজিব দুই বন্ধু মাছ রপ্তানির ব্যবসায় করেন। বাজারে মাছের দাম একেক সময় একেক রকম হয়। তাছাড়া মাছের অর্ডার তারা ঠিকমতো সরবরাহ করতে পারেন না। এসব অসুবিধার কথা ভেবে তারা শান্ত নীড় আবাসিক এলাকায় মাছ প্রক্রিয়াকরণের জন্য একটি কারখানা তৈরি করেন। ফলে ক্রেতারা এখন হাতের নাগালে মানসম্মত মাছ পান। এছাড়াও মাছের মূল্যও স্থিতিশীল থাকে। এসব বিষয়ের সাথে ক্রেতা-ভোক্তার প্রতি ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতার মিল আছে। সুতরাং, জনাব রায়হান ও রাজিব ক্রেতা- ভোক্তার প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।