1 Answers

জনাব বকুলের ব্যবসায়ে নৈতিকতা লঙ্ঘনের দিকটি ফুটে উঠেছে।

 ওজনে কম দেওয়া, নিম্নমানের পণ্য সরবরাহ, দাম বেশি নেওয়া প্রভৃতি ব্যবসায়ের অনৈতিক কাজ। এগুলো করার মাধ্যমে ব্যবসায়ে সাময়িক সময়ের জন্য লাভবান হওয়া যায়। কিন্তু পরবর্তীতে ঐ ব্যবসায় টিকে থাকতে পারে না। উদ্দীপকের জনাব বকুল একটি কারখানার মালিক। বেশি মুনাফার জন্য তিনি নিম্নমানের কাঁচামাল ব্যবহার করেন। উৎপাদিত পণ্য তিনি বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করেন না। এছাড়া তিনি কারখানার শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে অনিয়ম করেন। এক্ষেত্রে তিনি ভোক্তাদের ঠকাচ্ছেন এবং শ্রমিকদের সাথেও অন্যায় করছেন। এতে তার প্রতি ভোক্তাদের নেতিবাচক ধারণা তৈরি হবে। শ্রমিকরাও তার প্রতি অসন্তুষ্ট হবে। ফলে তার ব্যবসায়ের সুনাম নষ্ট হবে। সুতরাং, জনাব বকুলের ব্যবসায় কার্যক্রম নৈতিকতাপূর্ণ নয়।

5 views

Related Questions