1 Answers
উদ্দীপকে 'বই পড়া' প্রবন্ধের বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনের দিকটি ফুটে উঠেছে।
বই মানুষকে জ্ঞানের রাজ্যে বিচরণ করতে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে সহায়তা করে। আমরা জানি যে, প্রকৃত শিক্ষা হচ্ছে মনুষ্যত্ববোধসম্পন্ন হয়ে মানবকল্যাণে নিয়োজিত হওয়ার শিক্ষা। লাইব্রেরিতে গিয়ে বই পড়ে সেই শিক্ষা নিয়ে মনের বিকাশ ঘটানো সম্ভব।
উদ্দীপকে বেগম রোকেয়ার শিক্ষা গ্রহণ এবং মুসলমান মেয়েদের শিক্ষা বিকাশে তার অবদানের দিকটি তুলে ধরা হয়েছে। রোকেয়া শিক্ষাগ্রহণ করেন নিজ বাড়িতে তাঁর পরিবারের বড়দের কাছে। তিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তাঁর সময়ে মুসলমান মেয়েদের স্কুল-কলেজে শিক্ষাগ্রহণের সুযোগ ছিল না। পরবর্তী সময়ে তিনি মুসলমান নারীদের শিক্ষা বিকাশের জন্য বিভিন্ন বই লিখে তাদের জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর এই শিক্ষাগ্রহণের বিষয়টি 'বই পড়া' প্রবন্ধে বই পড়ে প্রকৃত শিক্ষা অর্জনের বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই প্রবন্ধে লেখকও প্রকৃত শিক্ষার জন্য লাইব্রেরিতে গিয়ে বই পড়ার কথা বলেছেন। উদ্দীপকে বই লিখে বেগম রোকেয়া নারীদের জাগানোর কাজ করেছেন। মুসলমান নারীরা তাঁর বই পড়ে শিক্ষা সম্পর্কে সচেতনতা অর্জন করেছেন। 'বই পড়া' প্রবন্ধেও লেখক লাইব্রেরিতে গিয়ে নিজের পছন্দমতো বই পড়ে নিজের জ্ঞানের প্রসার ও আত্মবিকাশ ঘটাতে বলেছেন।