1 Answers
উদ্দীপকটিতে 'বই পড়া' প্রবন্ধের সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মনকে সমৃদ্ধ করার দিকটি প্রতিফলিত হয়েছে।
মানুষের জীবনকে সমৃদ্ধ করতে হলে অবশ্যই জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। এ কারণে একটি জাতিকে উন্নত করতে হলে অবশ্যই জাতিকে জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। কারণ জ্ঞানের ভান্ডার যে ধনের ভাণ্ডার নয় এই সত্য প্রত্যক্ষ।
উদ্দীপকের কবিতাংশে ভালো বই পড়ার দিকটির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। বইয়ের পাতায় যে প্রদীপ জ্বলে তাতে অজ্ঞতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত হয়। ভালো বই আমাদের মনের অন্ধকার দূর করে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখায়। বইয়ের পাতায় জীবন সৌন্দর্যের সৌরভ ফুটে ওঠে। এসব বই-ই আমাদের পাঠ করা উচিত। 'বই পড়া' প্রবন্ধেও বই পড়া বা সাহিত্যচর্চার প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। লেখক বই পড়ার গুরুত্বের পাশাপাশি সুফলও বর্ণনা করেছেন। প্রবন্ধে বলা হয়েছে মানুষের মনকে সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের ওপর ন্যস্ত হয়েছে। সাহিত্যচর্চার মাধ্যমে মনকে বিকশিত করার বিষয়টি উদ্দীপকের কবিতাংশেও প্রতিফলিত হয়েছে।