1 Answers
উদ্দীপকে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের পল্লিগানের দিকটি প্রতিফলিত হয়েছে।
সাহিত্যে মানুষের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা প্রকাশ পায়। পল্লিসাহিত্যে পল্লির মানুষের জীবনের নানা সমস্যা-সংকট, আনন্দ- বেদনার ঘটনাপ্রবাহ স্থান পায়। পল্লিসাহিত্যে একটি দেশের ভাবমূর্তি প্রকাশ পায়।
উদ্দীপকে বাংলা লোকসাহিত্যের একটি শাখা পল্লিগানের উল্লেখ করা হয়েছে। এক অভাগী নারী অচেনা এক মাঝিকে বলছে সে যেন তার ভাইয়ের কাছে তার বোনের সংবাদ দেয়। 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও লেখক পল্লিগানের বর্ণনা দিয়েছেন। পল্লির জারি, সারি, ভাটিয়ালি, রাখালি ও মারফতি গানের অফুরন্ত সমাহার রয়েছে। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি পল্লির ভাটিয়ালি গানের উদাহরণ। আলোচ্য প্রবন্ধে লেখক 'মনমাঝি তোর বৈঠা নে রে' এমন একটি গানের উল্লেখ করেছেন। এজন্য বলা যায়, উদ্দীপকে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের পল্লিগানের দিকটি প্রতিফলিত হয়েছে। পল্লিসাহিত্যের প্রতি মানুষের ভালোবাসা, মমতা ও অনুরাগ প্রকাশ একটি স্বাভাবিক ঘটনা।