1 Answers

কাজলের কথায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রতিফলিত দিকটি হলো লোকগানকে বর্বর চাষার গান বলে অবহেলা করা।

একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতি এক দিনে তৈরি হয় না। ধীরে ধীরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে একটি জাতির অস্তিত্বের বিকাশ ঘটে। সেই অস্তিত্ব মিশে থাকে তার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে। তাই ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা সবার কর্তব্য।

উদ্দীপকে সজলের বন্ধু কাজল লোকসংগীত মোটেই পছন্দ করে না। সে এগুলোকে চাষাভুষার গান বলে মনে করে। তার এ মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধে বর্ণিত পল্লিগানকে অবহেলা করার দিকটি প্রকাশ পায়। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক বলেছেন শিক্ষার কর্মনাশা স্রোত ও নাগরিক সভ্যতার নিগড়ে বন্দি হয়ে থাকার ফলে পল্লিসাহিত্য আজ অবহেলিত হচ্ছে। শহরবাসী গ্রামের সহজ- সরল জীবনকে ঘৃণা করে। শহুরে গানের প্রভাবে তারা পল্লির অমূল্য গানগুলোকে বর্বর চাষার গান বলে মনে করে। উদ্দীপকের কাজলের কথায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধের প্রতিফলিত দিকটি হলো এই লোকগানকে বর্বর চাষার গান বলে অবহেলা করার দিক।

5 views

Related Questions