1 Answers
উদ্দীপকের অধ্যাপক সাহেবের কাজের মধ্যে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লোকগাথা ও উপকথার দিকটি প্রতিফলিত হয়েছে।
পল্লিসাহিত্যের মধ্যে উপকথা, রূপকথা বা পল্লিগাথা অন্যতম সম্পদ। এসব অমূল্য সম্পদের সঙ্গে শহুরে সাহিত্যের কোনো তুলনা হয় না। উপকথা, রূপকথা বা পল্লিগাথা পল্লির প্রাচীন সম্পদ।
উদ্দীপকের অধ্যাপক ড. রশিদ হারুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক। তিনি মানিকগঞ্জে থেকে দুজন কবির লোকগাথা সংগ্রহ করেন। এছাড়াও বিভিন্ন লোককবির পালাগান ও কাহিনি সংগ্রহ করেন। তিনি ওই গাথাগুলোর নাট্যরূপ দিয়ে ছাত্র-ছাত্রীদের দ্বারা অভিনয় করান এবং সেগুলো রেকর্ডিং করিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন। 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও বিভিন্ন উপকথার কথা বলা হয়েছে, যা আমাদের লোকগাথার অন্তর্ভুক্ত। পল্লিসাহিত্যের এই উপকথা বা রূপকথাগুলি অমূল্য রত্নবিশেষ। এছাড়াও রয়েছে ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার থলে, মৈমনসিংহ গীতিকা ইত্যাদি। এক অফুরন্ত ভাণ্ডার পল্লির ঘাটে-মাঠে ছড়ানো আছে। তাই বলা যায় যে, উদ্দীপকের অধ্যাপক সাহেবের কাজের মধ্যে আলোচ্য প্রবন্ধের লোকগাথা ও উপকথার বিষয়টি প্রকাশ পেয়েছে।