1 Answers

উদ্দীপকের করিম সাহেবের মানসিকতায় 'পল্লিসাহিত্য' প্রবন্ধের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা ভাসানো।

পল্লিসাহিত্য পল্লির মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তবু যান্ত্রিক সভ্যতার যুগে মানুষ পল্লির সংস্পর্শ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। ফলে শহরের মানুষের কাছে পল্লির জীবনাচরণ আরও বেশি অজানা থেকে যাচ্ছে।

উদ্দীপকের করিম সাহেব একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। পাশ্চাত্য সাহিত্য-সংস্কৃতির প্রতি তিনি ও তার পরিবার আকৃষ্ট। তারা ইংরেজি, হিন্দি গান ও সিনেমার প্রতি অধিক মনোযোগী। তারা মনে করে পাশ্চাত্য সাহিত্য-সংস্কৃতিই সব। তার সঙ্গে তাল না মেলালে চলবে না। তার এই মনোভাব 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে গা ভাসানোর দিকটিকে মনে করিয়ে দেয়। লেখকের মতে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদান বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে শহুরে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। আধুনিক পাঠ্যসূচিতে হৃদয়কাড়া পল্লিসাহিত্যের এসব উপাদান পাঠ্য করা হয় না। ফলে করিম সাহেবের মতো মানুষেরা পল্লিসাহিত্যকে উপেক্ষা করেন।

4 views

Related Questions