১ম বন্ধুর মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
১ম বন্ধুর মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তা বা ক্ষুৎপিপাসাকে প্রাধান্য দেওয়ার দিকটি প্রকাশ পেয়েছে।
মানুষ জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষকে প্রকৃত মানুষ হতে হলে মূল্যবোধ তৈরি করতে হয়। প্রয়োজনের অতিরিক্ত অর্থচিন্তা মানুষের মনুষ্যত্বের বিকাশকে বাধাগ্রস্ত করে।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক দুটি সত্তার কথা বলেছেন। এগুলোর একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। মানবসত্তা হলো মানুষের মনুষ্যত্ব বা মূল্যবোধ। অন্যদিকে জীবসত্তা মানুষকে অর্থচিন্তার নিগড়ে বন্দি করে রাখে। মানুষ তখন শুধু জৈবিক চাহিদার কথাই চিন্তা করে। ফলে যেকোনো অন্যায় বা অপরাধ করতে তার বাধে না। অন্নবস্ত্রের প্রাচুর্যই তার কাছে বড় হয়ে ওঠে। তার ভিতরে লোভ জন্মায়। অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। উদ্দীপকের ১ম বন্ধু এমনই একজন অনুভূতিশূন্য মানুষ। যার কাছে মনুষ্যত্ব নয়, অন্নবস্ত্রের প্রাচুর্যই বড়। এ কারণে সে তার বন্ধুর কর্মস্থলে বাড়তি আয়ের সুযোগ আছে কিনা তা জানতে চেয়েছে। উদ্দীপকের ১ম বন্ধুর মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তা বা ক্ষুৎপিপাসাকে প্রাধান্য দেওয়ার দিকটি প্রকাশ পেয়েছে।