উদ্দীপকের আজাদের বাবার মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্রকাশিত ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের আজাদের বাবার মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রকাশিত হয়েছে।
অনেকেই শিক্ষাকে জীবনধারণের উপায় মনে করে। তারা মনে করে অর্থসাধনাই জীবনসাধনা। প্রকৃতপক্ষে তা নয়। শিক্ষার মূল উদ্দেশ্য মনুষ্যত্বের বিকাশ সাধন। মানুষের মধ্যে মানবসত্তার জাগরণের মাধ্যমে শিক্ষা মানুষের সার্বিক উন্নতি সাধন করে।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক দুটি সত্তার কথা বলেছেন। একটি মানবসত্তা বা মূল্যবোধ, যেখানে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। অন্যটি জীবসত্তা, যেখানে মানুষ অর্থচিন্তার নিগড়ে বন্দি হয়ে থাকে। অর্থচিন্তায় মগ্ন মানুষ প্রাণিত্বের বাঁধন থেকে মুক্ত হতে পারে না। তবুও মানুষ অর্থচিন্তায় সারাক্ষণ ব্যস্ত থাকে। উদ্দীপকের আজাদের বাবার মধ্যে জীবসত্তার প্রকাশ লক্ষণীয়। কারণ তিনি মনে করেন জগতে টাকাই সব। তার এই চিন্তার অন্যতম কারণ মূল্যবোধ সৃষ্টি না হওয়া। প্রাণিত্বের বাঁধনে বাঁধা পড়ে থাকা। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের আজাদের বাবার মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রকাশিত হয়েছে।