1 Answers
উদ্দীপকের ছালামত মিয়ার মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের বিধৃত অর্থচিন্তায় তাড়িত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে না পারার বিষয়টি প্রকাশ পেয়েছে।
শিক্ষার মধ্য দিয়ে মানুষের জীবন আলোকিত হয়। শিক্ষা মনের সব অন্ধকার দূর করে। শিক্ষার মধ্য দিয়েই মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে।
উদ্দীপকের ছালামত মিয়া শিক্ষার সুফল লাভ করতে পারেননি যার জন্য তিনি মনুষ্যত্বলোকেও পৌঁছাতে পারেননি। তিনি ছেলেকে উচ্চশিক্ষা গ্রহণ থেকে বিরত রেখে ব্যবসায়ের কাজে নিয়োজিত করেন। তিনি মূলত 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বিবৃত জীবসত্তাকেই অতিরিক্ত প্রধান্য দিয়েছেন। তার মানসিকতায় প্রবন্ধের জীবসত্তার প্রতি মোহ ও লোভ দেখা দিয়েছে কিন্তু মানবসত্তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এর ফলে প্রকারান্তরে তিনি মনুষ্যত্ববিবর্জিত হয়ে পড়েছেন।